Skip to main content

সম্পূর্ন ফোল্ডার ব্যাকআপ করুন Dropsync অ্যাপ দিয়ে

আমাদের ফোনে এমন কিছু কিছু ফোল্ডার থাকে যেগুলো নিয়মিত আপডেট হতে থাকে প্রয়োজনীয় ফাইল দিয়ে। এমতাবস্থায় ড্রপসিঙ্ক (Dropsync) অনেক কাজের হতে পারে। ড্রপসিঙ্ক এমন একটি টুল যেটা আপনি যে ফোল্ডার ব্যাকআপ করতে চান, সে ফোল্ডারের সকল কিছু ড্রপবক্সের মধ্যে ব্যাকআপ করে দিবে। এমনকি ইতিমধ্যে ব্যাকআপ হওয়া ফাইল যদি মডিফাই করেন সেটাও ব্যাকআপ করে দিবে। এতে উক্ত ফোল্ডারের যতগুলো ডাটা আছে সব ড্রপবক্সে ব্যাকআপ হয়ে যাবে এবং হারানোর কোন ভয় থাকবে না। তো বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। যাদের দরকার তারা অনেক আগে থেকেই এটা ব্যবহার করতেছে। তবে অনেকেই আমরা এই বিষয়ে কোন আইডিয়া রাখি না তাই পড়তে থাকুন এবং কিভাবে কি করবেন তা জেনে নিন।

কি কি দরকার

  • যেহেতু এটি ড্রপবক্স রিলেটেড একটি সফটওয়্যার তাই অবশ্যই আপনার একটি ড্রপবক্স এর একাউন্ট দরকার হবে যেখানে আপনার ফাইলগুলো ব্যাকআপ হবে।
  • ড্রপসিঙ্ক এপ্লিকেশন। যেটা সম্পর্কে এই আর্টিকেল আলোচনা করা হবে।
  • একটি অ্যান্ড্রয়েড ফোন।

সেটআপ প্রক্রিয়া

প্রথমত একটি ড্রপবক্স একাউন্ট ক্রিয়েট করে নিন। আপনার ক্রোম ব্রাউজারে বা পছন্দের ব্রাউজারে একাউন্টটি লগইন করে রাখুন।

এবার অ্যাপটি ডাউনলোড এর পর ওপেন করুন। Connect to Dropbox বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে ব্রাউজারে রিডাইরেক্ট করা হবে সেখান থেকে আপনাকে ড্রপবক্স এর পারমিশন টি দিয়ে দিতে হবে নিচের মত।

এবার Choose what to sync অপশনে ক্লিক করুন। এবং তার পরের ধাপে গিয়ে Skip করে দিন স্ক্রিনশট এর মত।

Synced Folder অপশনে ক্লিক করুন। তারপরে Add Folder অপশনে ক্লিক করুন।

এবার Local folder in device থেকে থেকে কোন ফোল্ডারটি ব্যাকআপ করবেন সেটা সিলেক্ট করুন।

এবং উপরে ড্রপবক্সে কোন ফোল্ডারে ব্যাকআপ করবেন সেটা সিলেক্ট করে দিন। Exclude hidden files অপশন আন-চেক করে দিতে পারেন। এরপরে সেভ বাটনে ক্লিক করে সেভ করুন।

লক্ষ করুন, এখানে Sync method এ ক্লিক করলে  Two-way (ডিফল্ট), Upload only এরকম বিভিন্ন অপশন আসবে।তো Two-way সিঙ্ক কি? এর মানে হলো দুই দিক থেকেই ফাইল সিঙ্ক হবে। আর আপলোড অনলি হচ্ছে শুধু আপলোড এর জন্য মানে ব্যাকআপ পার্পাস এ। এটা আপনার কিরকম লাগবে তা আপনি প্রয়োজন মত নির্বাচন করতে পারেন।

সব ঠিকঠাক থাকলে নিচের মত আসবে। এবং এখন থেকে নিয়মিত আপনার ফোল্ডারে যতগুলো ফাইল আছে সেগুলো ড্রপবক্সে সিঙ্ক্রোনাইজ হতে থাকবে।

কোন কোন ক্ষেত্রে এটি বেশি কাজের

যেমন ধরুন আপনার একটা ফোল্ডার আছে যা আপনার প্রতি নিয়ত ব্যাকআপ করা দরকার কারন সেখানে অনেক গুরুত্বপূর্ণ ফাইল আছে। এক্ষেত্রে ড্রপসিঙ্ক অনেক কাজের হতে পারে। আবার আপনার একাধিক ডিভাইস আছে, সেক্ষেত্রে আপনি সবগুলো ডিভাইস এ Dropsync দিয়ে সিঙ্ক্রোনাইজ করতে পারেন। এক্ষেত্রে আপনি সুবিধা পাবেন যে, যখন কোন একটি ডিভাইসে আপনি কোন ফাইল চেঞ্জ করবেন বা মডিফাই করবেন তখন সবগুলো ডিভাইসেই সেটা মডিফাই হয়ে যাবে। যেমন আমার কথা বলি, এখানে আমি মূলত Logseq এর নোটগুলো ব্যাকআপ করতেছি। এখন আমি চাইলে আমার পিসিতেও Dropsync বা সিমিলার কোন অ্যাপ্লিকেশন দিয়ে সিঙ্কক্রোনাইজ করে দুইটি ডিভাইসে সিমলেসলি নোট নিতে পারবো। এবং ফোন থেকে নোট এর কোন কিছু পরিবর্তন করলে সেটা পিসি তেও পরিবর্তন হয়ে যাবে।

উপসংহার

তো এই ছিল আজকের আর্টিকেল। এই আর্টিকেলে আপনি শিখলেন কিভাবে ড্রপসিঙ্ক অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ একটি ফোল্ডার এবং এর ভেতরে থাকা ফোল্ডার ও ফাইল ব্যাকআপ করবেন। যারা সম্পন্ন ফোল্ডার ব্যাকআপ করতে চান তাদের জন্য এটি অনেক কার্যকরী টুল হতে পারে। তো আর্টিকেলটি কেমন লাগলো জানাবেন। কোন বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।

The post সম্পূর্ন ফোল্ডার ব্যাকআপ করুন Dropsync অ্যাপ দিয়ে appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tools/3057259

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক। প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই। ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে। ১.কার্ডের নাম্বার ২. এক্সপাইরি ডেট ৩. সিকিউরিটি নাম্বার তাহলে শুরু করা যাক : ১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি। এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম। BIN YOUTUBE | BIN: 511114211037xxxx | FECHA: 05/25 | CVV: rnd | IP: INDIA ২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব। (এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।) এরপর সব কপি করে নিবেন। ৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা...

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার...