Skip to main content

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন (গুগল এডসেন্স আপ্প্রভ পর্ব ১)

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন?

 

বর্তমানে অনেকেই ইংলিশ, অথবা বাংলা ব্লগিং করতে চাইলেও অনেকের সময়, দক্ষতা, ও অভিজ্ঞতার কারনে আর হয়ে ওঠে না। অনেকেই ইনকাম করার জন্য গুগল adsense থেকে এপ্রুভ পেতে ও ইনকাম করার জন্যও ব্লগিং করতে চাই। তবে কন্টেন্টের অভাবে ভুগেন অনেকে, অনেকে ভাবেন চ্যাটজিপিটি বা, এ-আই দিয়ে লিখে পোস্ট করবেন তবে তা র‍্যাংক করাতে পারেন না। ফলে কোন লাভ ও হয় না। তবে আমি যদি বলি এর সব কিছুর সহজ এবং, সব থেকে দ্রুত উপায় সেয়ার করবো তাহলে কেমন হয়?

আজকের টিউটোরিয়ালে আমি সেটাই দেখাবো। আর কন্টেন্ট লিখার জন্য ব্যবহার করব, ChatGPT । কারন আরও অনেক এ আই থাকলেও তাদের ডাটাবেজ এত বড় আর পাওয়ারফুল না। এবং এই পোস্টটিতে, আমি দেখাবো একটি হাই কুয়ালিটি প্রম্পট দিয়ে কিভাবে টপ কুয়ালিটির আর্টিকেল লিখতে পারবেন, র‍্যাংক করাতে পারবেন, এবং গুগল এডসেন্স তো পাবেনই।

চ্যাটজিপিটি দিয়ে লিখেও Google Adsense পাওয়া গেলেও একটি আর্টিকেল সহজে র‍্যাংক করানো যায় না।  তাই চলুন দেখে নিই এর কারন, এবং কিভাবে একটি পাওয়ারফুল প্রম্পট বানিয়ে হাই কুয়ালিটি কন্টেন্ট লিখে নিবেন তার বিস্তারিতঃ

 

AI দ্বারা জেনারেটেড আর্টিকেল নিয়ে সাধারণ সমস্যাগুলো:

  • ক্রিয়েটিভিটির অভাব: AI-generated কন্টেন্টে সাধারণত নতুন বা ভিন্নধর্মী আইডিয়া থাকে না।
  • পার্সোনাল এক্সপেরিয়েন্সের ঘাটতি: লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতা যোগ করা হয় না।
  • ইমোশন শেয়ারের অভাব: পাঠকদের আবেগে স্পর্শ করার ক্ষমতা কম।
  • বারবার রিপিটিশন: একই তথ্য পুনরাবৃত্তি হয়।

আর্টিকেল লিখা নিয়ে সম্পূর্ণ কেইস স্টাডি আছে , আমি ধিরে ধিরে সেগুলো আপনাদের মাঝে সেয়ার করব।

 

গুগলের আর্টিকেল ক্রিয়েশন গাইডলাইন (EEAT) অনুসারে ভালো আর্টিকেলের জন্য যেগুলো প্রয়োজন:

  • Expertise (বিশেষজ্ঞ জ্ঞান)
  • Experience (ব্যক্তিগত অভিজ্ঞতা)
  • Authoritativeness (কর্তৃত্ব বা বিশ্বাসযোগ্যতা)
  • Trustworthiness (বিশ্বাসযোগ্যতা)

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন: সম্পূর্ণ গাইড

EEAT কিভাবে পূরণ করবেন

1. Expertise যোগ করুন:
লেখার শুরুতেই আপনার বিশেষজ্ঞতা তুলে ধরুন। যেমন:
“As an SEO expert, I always focus on…”
এভাবে আপনি দেখাতে পারবেন যে, আপনি যে বিষয়ে লিখছেন তাতে আপনার বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে।

2. Experience শেয়ার করুন:
আর্টিকেলের মধ্যে আপনার অভিজ্ঞতা এবং উদাহরণ শেয়ার করুন। এটি আপনার লেখাকে আরও বাস্তব এবং আকর্ষণীয় করে তুলবে।

3. Authoritativeness নিশ্চিত করুন:
আপনার লেখাকে গুছিয়ে এবং সংগঠিতভাবে উপস্থাপন করুন। কেবল তথ্য যোগ করাই যথেষ্ট নয়; সেটি পাঠকদের কাছে কিভাবে উপস্থাপন করবেন, সেটাই এখানে গুরুত্বপূর্ণ।

4. Trustworthiness প্রতিষ্ঠা করুন:
আপনার তথ্যগুলো সঠিক এবং যাচাইযোগ্য হতে হবে। পাঠক যাতে আপনার তথ্যকে বিশ্বাস করতে পারে, সেটাই হলো EEAT-এর T পূরণের মূল চাবিকাঠি।

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন: সম্পূর্ণ গাইড

ChatGPT দিয়ে EEAT পূরণ করা

ChatGPT বা অন্য AI টুল দিয়ে আর্টিকেল লিখতে হলে, ভালো প্রম্পট ব্যবহার করতে হবে। যেমন:

  • লেখায় আপনার অভিজ্ঞতা যোগ করতে বলুন।
  • AI কে নির্দিষ্ট তথ্য বা উদাহরণ ব্যবহার করতে নির্দেশ দিন।
  • এমন প্রম্পট তৈরি করুন যা EEAT গাইডলাইন ফলো করে।

উদাহরণস্বরূপ:

“Write a detailed article about ‘SEO Best Practices’ focusing on expertise, personal experience, and practical examples. Organize the content logically and ensure it adheres to Google’s EEAT guidelines.”

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন: সম্পূর্ণ গাইড

AI-Generated vs Human-Written Content

গুগল কখনোই বলে নি যে, আর্টিকেল হিউম্যান না AI-Generated হতে হবে। গুগল শুধু চায় ইউজারের সার্চ ইন্টেন্ট পূরণ হোক এবং EEAT গাইডলাইন ফলো করা হোক।

কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায়, একজন লেখক ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখে, আবার কিচেন গার্ডেনিং নিয়েও লেখেন। এতে করে তার লেখায় না থাকে এক্সপার্টাইজ, না থাকে ট্রাস্ট।

 

ChatGPT দিয়ে কীভাবে ভালো আর্টিকেল লিখবেন

১. কাস্টম প্রম্পট তৈরি করুন:
আপনার নির্দিষ্ট টপিক অনুযায়ী প্রম্পট কাস্টমাইজ করুন।
২. গুগলের গাইডলাইন মেনে চলুন:
EEAT অনুযায়ী প্রম্পট তৈরি করুন এবং লেখার মধ্যে অভিজ্ঞতা, উদাহরণ এবং বিশ্বাসযোগ্যতা যোগ করুন।
৩. AI টেক্সট এডিট করুন:
লেখা শেষ হলে, সেটি নিজে পর্যালোচনা করুন এবং দরকার হলে এডিট করুন।

(ChatGPT সিরিজের এটি প্রথম অংশ, আমি আরও এই রিলেটেড বিস্তারিত, গাইডলাইন নিয়ে ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত নিয়মিত ভিজিট করুন আমাদের সাইটে।)

উপসংহার

গত ১ বছর ধরে আমি ChatGPT দিয়ে কাস্টম প্রম্পট ব্যবহার করে আর্টিকেল লিখছি। গুগলের EEAT গাইডলাইন ফলো করার কারণে কখনোই র‍্যাংকিং নিয়ে সমস্যায় পড়তে হয়নি। আপনি যদি ঠিকভাবে প্রম্পট তৈরি করেন এবং লেখার মধ্যে সঠিক তথ্য এবং অভিজ্ঞতা যোগ করেন, তাহলে AI-generated আর্টিকেল দিয়েও খুব সহজে ভালো র‍্যাংকিং পেতে পারেন।

 Telegram Channel

The post কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন (গুগল এডসেন্স আপ্প্রভ পর্ব ১) appeared first on Trickbd.com.



source https://trickbd.com/seo-tricks/3015652

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার...

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক। প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই। ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে। ১.কার্ডের নাম্বার ২. এক্সপাইরি ডেট ৩. সিকিউরিটি নাম্বার তাহলে শুরু করা যাক : ১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি। এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম। BIN YOUTUBE | BIN: 511114211037xxxx | FECHA: 05/25 | CVV: rnd | IP: INDIA ২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব। (এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।) এরপর সব কপি করে নিবেন। ৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা...