Skip to main content

নিজে নিজেই বানিয়ে ফেলুন IPTV Playlist (SmartPhone Method)

#পোস্ট ২৩


আসসালামু আলাইকুম, সবাইকে। গত পোস্টে আমি দেখিয়েছিলাম পিসি দিয়ে কীভাবে করবেন আজ দেখব স্মার্টফোন দিয়ে কীভাবে করবেন। গিটহাবের অংশটুকু একই থাকায় সেটা আগের পোস্ট থেকে কপি পেস্ট করলাম আর লিংক বের করার কাজটুকু ভিন্ন হওয়ায় সেটা নতুন করে লিখব।

উল্লেখ্য, গত পোস্টে একজন কমেন্ট করেছিলেন যে লিংক কিছুক্ষণ পর কাজ করে না। এর সমাধান হল, আপনাদের আইএসপি থেকে লিংক চেয়ে নিতে হবে। নিজে নিজে লিংক খুঁজে নিলে কাজ হবে না। কারণ পাবলিক আইপিটিভি সার্ভারের লিংক কিছুক্ষণ পর এক্সপায়ার হয়ে যায়।

(আইএসপি থেকে লিংক নিতে কোনো ধরণের টাকার প্রয়োজন হয় না। চাইলেই দিয়ে দিবে।)

এখন আসল কাজ শুরু করা যাক।


 

প্রয়োজনীয় সরঞ্জামঃ

  • GitHub Account (পুরাতন এবং কোনো ধরনের রেস্ট্রিকশন নেই এমন একাউন্ট।)
  • IPTV Server (আপনার আইএসপি থেকে জেনে নিবেন।)
  • স্মার্টফোন
  • 1dm App এটি দিয়ে আমরা লিংক বের করব।

 

শুরুতেই দেখাব কীভাবে M3U8 ফাইল খুঁজে বের করবেন।

শুরুতেই প্লে স্টোর থেকে 1dm অ্যাপটি ডাউনলোড করে নিন।

অ্যাপটি ওপেন করে ব্রাউজারে গিয়ে আপনার আইপিটিভি সার্ভার এড্রেস লিখে সার্চ দিন।

এখানে আপনি যেই চ্যানেলের লিংক নিতে চাচ্ছেন সেটা প্লে করুন এবং প্লে হওয়ায় পর্যন্ত অপেক্ষা করুন।

উপরে ৩ ডটে ক্লিক করলে View Page resources এ ক্লিক করুন।


এখানে অনেক লিংক দেখতে পারবেন সেখান থেকে m3u8 লেখা আছে এমন লিংকে ক্লিক করে লিংক কপি করুন।

আমার এখানে m3u8 এর পরেও অনেক অংশ দেখা যাচ্ছে সেজন্য সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি নোটপ্যাড ব্যবহার করছি সাময়িকভাবে সেইভ রাখার জন্য।


এই লিংকটি যেকোনো যায়গায় সেইভ করে রাখুন। পরবর্তীতে কাজে লাগাবে।

 

PlayList যেভাবে বানাবেন।

শুরুতেই গিটহাবে একটি নতুন Repository তৈরি করে নিবেন। অবশ্যই সেটিকে পাবলিক রাখবেন। (নাম দেওয়ার ক্ষেত্রে ‘IPTV’ ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে ব্যান হওয়ার আশঙ্কা থাকে।)

নতুন ফাইল তৈরি করবেন যার নামের শেষে .m3u এক্সটেনশন যুক্ত করবেন।

 

এখানে ২ লাইনে কোড লাগবে সেটি পেস্ট করুন এবং প্রতিটা নতুন চ্যানেল যুক্ত করার ক্ষেত্রে এই কোড কপি পেস্ট করলেই হবে। শুধু লিংকগুলো আপডেট করবেন।
(EXTM3U লেখাটি শুরু একবারই পেস্ট করতে হবে।)

#EXTM3U

#EXTINF:-1 tvg-logo=”https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ef/NTV_%28Bangladesh%29_logo.svg/200px-NTV_%28Bangladesh%29_logo.svg.png” group-title=”Bangla”, NTV
https://ift.tt/tXb3HVx

tvg-logo এর কোটেশন মার্কের ভিতরে আপনার চ্যানেলের লোগো লিংক দিতে হবে। তারজন্য উইকিপিডিয়া থেকে নিতে পারেন।

 

group-title=”Bangla” এখানে কোটেশন মার্কের ভিতর আপনার চ্যানেলের টাইপ দিবেন

 

কমার পর চ্যানেলের নাম দিবেন

পরবর্তী লাইনে চ্যানেলের M3U8 ফাইলের লিংক (যেটা আমরা শুরুতে নিয়ে রেখেছিলাম।)

 

এবারে Commit changes দিয়ে ফাইলটির লিংক কপি করে যেকোনো আইপিটিভি প্লেয়ারে পেস্ট করুন।

ব্যাস কাজ শেষ।

ফোনের জন্য Televizo ও পিসির জন্য Kodi ব্যবহার করতে পারেন।

অ্যাপে কীভাবে পেস্ট করতে হবে সেটা আশা করছি আপনাদেরকে শিখিয়ে দিতে হবে না।

Credit: ট্রিকটি শিখতে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে Likhon ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ। তিনিও ট্রিকবিডির একজন অথোর।

সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করায় চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে সেজন্য ভিডিওটি টেলিগ্রামে দিলাম। আপনাদের যদি পোস্টটি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও দেখে করতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল লিংকঃ Solutions of Technology


আজকের পোস্ট এখানেই শেষ করছি। এমন ইন্টারেস্টিং সব পোস্ট দেখতে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3


More about me

আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। 👉আমার ব্লগ সাইট👈

The post নিজে নিজেই বানিয়ে ফেলুন IPTV Playlist (SmartPhone Method) appeared first on Trickbd.com.



source https://trickbd.com/broadband-tricks/1577106

Comments

Popular posts from this blog

ফরেক্স ট্রেডিং (Forex Trading) কি? ফরেক্স ট্রেডিং কিভাবে করে জেনে নিন

বর্তমান সময়ে অনলাইন ইনকাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনলাইন ইনকাম জগতের একটি জনপ্রিয় সেক্টর হলো ফরেক্স ট্রেডিং। হয়তো অনেকেই অনলাইনে ইনকাম করার উপায় খুঁজতে গিয়ে ফরেক্স ট্রেডিং সম্পর্কে শুনেছেন। কিন্তু সেটা নিয়ে বিস্তারিত হয়তো জানেন না। তাই যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি। আজকের পোস্টের মাধ্যমে আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করি… • ফরেক্স ট্রেডিং (Forex Trading) কি? ফরেক্স ট্রেডিং এর ফরেক্স এর মানে হলো ফরেন এক্সচেঞ্জ। যার মানে দাঁড়ায় বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা লেনদেন। সহজ ভাষায় বলতে গেলে, বৈদেশিক মুদ্রা লেনদেন আদান-প্রদান কেই ফরেক্স ট্রেডিং বলে। ২০১৯ সালের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিদিন ৬.৬ ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ সেটেলমেন্ট করা হয়েছে। এছাড়া ফরেক্স মার্কেটপ্লেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেটপ্লেস। • ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে: ধরুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকা থেকে একটি প্রোডাক্ট আনতে চাচ্ছেন। কিন্তু সেই প্রোডাক্টের দাম পে করতে হবে ডলারে। কিন্তু আপনার কাছে আছে বাংলাদেশি ...

ডাউনলোড করে নিন Uncharted (2022) মুভিটা [HDCAMRip]

কীভাবে একটি ভিডিও গেমের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র গেমের চেয়ে বেশি প্রাণহীন হয়? গেমিং জগতের বিরুদ্ধে নক দীর্ঘকাল ধরে হয়েছে যে তাদের মধ্যে মানবিক উপাদানের অভাব রয়েছে, তবে রুবেন ফ্লেশারের “আনচার্টেড” পুরস্কার বিজয়ী ফ্র্যাঞ্চাইজির চেয়ে খালি বোধ করেযার উপর ভিত্তি করে। সবুজ পর্দার বিশেষ প্রভাব এবং পাতলা ট্রেজার-হন্ট প্লটিংয়ের দ্বারা আধিপত্য, “আনচার্টেড”-এ মৌলিকভাবে অ্যাডভেঞ্চারের অনুভূতির অভাব রয়েছে যা Sony গেমগুলিকে সর্বকালের সবচেয়ে প্রিয় কিছুতে পরিণত করেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল প্রকৃত সিনেমার চেয়ে গেমগুলিকে বিশ্ব নির্মাণ, চরিত্র এবং বর্ণনার পরিপ্রেক্ষিতে কতটা সিনেমাটিক মনে হয়। এটি কিছু ভিডিও গেম অভিযোজনের মতো বিপর্যয়কর নয়, এবং এটি অন্ততপক্ষে এটির পায়ে যথেষ্ট হালকা যে এটির ফ্যান বেসের বুদ্ধিমত্তাকে কখনই অপমান করতে পারে না কারণ এই সিনেমাগুলির অনেকগুলিই করে। যাইহোক, “আনচার্টেড” নাথান ড্রেকের ভিডিও গেম অ্যাডভেঞ্চারের সদিচ্ছাকে নিজের মতো করে তৈরি করতে চায় বলে মনে হয়; এটি কোন ঝুঁকি নেয় না এবং গল্প বলার ক্ষেত্রে একটি খালি ন্যূনতম প্রচেষ্টার মতো অনুভব করে। রজার বিখ্যাতভাব...

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...