Skip to main content

কেন তারা লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে? কোন কায়দায় তারা এসব প্রতারণা করছে? আপনার সাথেও এমনটা ঘটতে পারে তাই সাবধান হয়ে যান !

পনি ফেসবুকে অনেক ধরনের এড দেখেছেন হয়তো যেগুলোর বেশিরভাগই হচ্ছে চাকরির নিয়োগ সংক্রান্ত। আমাদের দেশের শিক্ষিত জনগনের শতকরা ৭০ ভাগই বেকার। জনসংখ্যার দিক বিবেচনায় চাকুরি পাওয়া সোনার হরিন হাতে পাওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশে কর্মসংস্থান খুবই কম, উচ্চশিক্ষা লাভের পরেও মিলছেনা চাকরি। অন্যদিকে ফেসবুক থেকে পাওয়া চাকরির বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতা ছাড়াই ভালো বেতনের চাকরি মিলে যাচ্ছে কপালে।

চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিঃ
ফেসবুকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনেকে লোভে পড়ে যান। যেমন ধরুনঃ অষ্টম শ্রেণি পাশ_ম্যানেজার পদ_১৮০০০ টাকা বেতন। এস এস সি পাস_জি.এম. পদ_বেতন ২২০০০ , স্বভাবতই যে কেও এটা দেখে বিশ্বাস করে ফেলবে যে এটা সত্য। কারণ এখন পড়ালেখা শেষ করে উচ্চ শিক্ষা লাভ করেও কপালে চাকরি জুটেনা। যদিও ভাগ্য জোটে কেও পায়_সেটাও ৮-১০ হাজার টাকা বেতনের। এই টাকা দিয়ে পরিবার তো দূর,নিজে চলতেও কষ্ট হয়ে যাবে। তারা আপনাকে নাম্বার সহ দিয়ে দিবে, ইমু/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলবে। চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরে আপনি অবশ্যই তাকে নক করবেন বা কোনো ম্যাসেজ পাঠাবেন। তারা আপনাকে আপনার বায়োডাটা সহ সমস্ত ইনফরমেশন দিতে বলবে, যদি আপনি তা দেন_তাহলে ফেঁসে যাবেন। একটা সময় তারা আপনাকে ব্ল্যাকমেইল করবে এবং টাকা চাইবে,এই টাকা আপনি দিতে বাধ্য হবেন। বাঁচার কোনো রাস্তা তখন থাকবেনা। তাই সতর্ক থাকুন সবসময়, এসব লোভনীয় অফার দেখে প্রতারকদের ফাঁদে পা দিবেন না।

ফ্রিল্যান্সিং করার জন্য প্রতিষ্ঠানকে টাকা দিয়ে ধোকা খাওয়াঃ
ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ গুলো ফেসবুকে ইদানিং অনেক বেশি বেশি প্রচার হচ্ছে। এখানে এতো বেশি এড/প্রচার করা হচ্ছে যে ভালো খারাপ আলাদা করা প্রায় মুশকিল। এই ফাঁকে একদল প্রতারক চক্র ওইসব প্রতিষ্ঠানের নামে নকল পেজ খুলে লোকেদের থেকে টাকা নিচ্ছে। একসময় ক্লাস শুরুর সময়টা উল্লেখ করে হঠাৎই পেজ সহ টাকা নিয়ে তারা উধাও হয়ে যায়। এতে করে লোকেদের অনেক টাকা লস হয়ে যায়,কারন একটা কোর্সে এডমিশন নিতে গেলে ৭৫০০-১২০০ টাকার মতো লাগে। এই ঘটনাটা বাস্তব এবং প্রতিদিনই কারো না কারো সঙ্গে এমনটা হচ্ছে। একটা প্রতিষ্ঠানের নামে ফেসবুকে ৫-১০ টা পেজ থাকে। এখানে মূলত ১ টা আসল বাকিগুলো সব নকল। এভাবে একদিকে প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে অন্যদিকে কষ্টের টাকা হারিয়ে নিঃস্ব হয় অনেক তরুন-তরুনী।

ওয়েবসাইটে ইনভেস্ট করে ইনকাম করাঃ
আমি জানি এখানে অনেকে আছে যারা অনলাইনে টাকা ইনভেস্ট করে ধোকা খেয়েছেন। এদের ফাঁদটা এতটাই কার্যকর যে কেও চোখ ফেরাতে পারেনা। সবাই কোনো না কোনো ভাবে লোবে পড়ে যায়। তারা ১ মাসের জন্য ডোমেইন নিয়ে ওয়েবসাইট তৈরী করে। তাতে কয়েক ধরণের প্যাকেজ চালু করে, যেমনঃ ২০০০ টাকা ইনভেস্ট করে মাস শেষে ৪০০০, ৫০০০ দিয়ে ১০,০০০ আবার ২০০০০ করে ৪০,০০০ ….। এভাবে ১ লক্ষ এমনকি ৫ লক্ষ টাকার প্যাকেজও আমি দেখেছি। প্রথম অবস্হায় ৭-৮ দিন সবাইকে ডেইলি ইনকম’টা তাদের একাউন্টে এড করে দেয়। তাদের সাইটে একসময় লোকেরা এতো বেশি ইনভেস্ট করে যে এটা ৪০,৫০,৮০ লাখ এমনকি কোটির ওপরে হয়ে যায়। ঠিক এই সময়টাতেই তারা তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়ে টাকা নিয়ে সটকে পড়ে। কেও কিছু টেরও পায়না। আজকাল তো তারা জুম অ্যাপে মিটিং করে মেম্বার কালেক্ট করছে, এমনকি তারা অনলাইন থেকে ভুয়া ট্রেড লাইসেন্স বানিয়ে লোকেদের দেখাচ্ছে। এই ঘটনা আমার সাথেও ঘটেছে,তাই সকলে সাবধান হয়ে যান। আপনাদের সুবিধার্তে আমি কিছু নাম দিয়ে দিচ্ছিঃ ১. Seilaze(২.৫ কোটি গ্রাহক) ২. Digital-marketing-bd(১৪ হাজার + গ্রাহক) ৩. Delta1airlines( ৭০ হাজার + গ্রাহক) ৪. Rulai-ai.vip( ৪৬ হাজার + গ্রাহক) ৫. hotelplus (১ লক্ষ + গ্রাহক)

রোবট কিনে ডলার ইনকামঃ
বেশ কিছুদিন আগে থেকে প্রচলন হয়েছে রোবট দ্বারা ইনকামের সাইট। এসকল সাইটে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন বোনাস হিসেবে ১০-৩০ ডলার দিয়ে দেবে। এটাই তাদের কার্যকরি ফাঁদ। ধরুন আপনি ৩০ ডলার বোনাস পেলেন, এবার ইনকাম শুরু করতে হলে ৫০ ডলারের একটা রোবট কিনতে হবে। তখন আর ২০ ডলার আপনি নিশ্চিন্তে সাইটে ডিপোজিট করে রোবট কিনবেন। এখানে যত দামি রোবট কিনবেন,দিনে তত ডলার ইনকাম করতে পারবেন। এমনকি ১ দিনে ২০-৫০ ডলারও আর্ণ হয়ে যাবে। তোহ মিনিমাম উইথড্র অপশন থাকবে ৩০০/৫০০ ডলার। এই উইথড্র অপশন চালু করতে গেলেও আপনাকে আরো ১০-২০ (১২০০-২১০০ ৳) ডলার খরচ করতে হবে। মাস শেষে যার যত ইনকাম হবে তা উইথড্র দিতে যাবে। ঠিক তখন দেখা যাবে সাইটটি আর নেই,স্ক্যাম করে চলে গেছে। তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপের সদস্য সংখ্যা হিসেব করলে পরিষ্কার বোঝা যাবে যে ৫০-৭০ লক্ষ টাকা তারা মেরে দিয়েছে।

ভিউয়ার্স, আপনারা আজকে এখানে যেসব বিষয়ে জানলেন_সেগুলোই এখন প্রচলিত আছে। বিশেষ করে যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা অনায়াসে এসকল সাইটের তথ্য সহ ইনভাইটেশন পেয়ে যাবেন। তবে এসব ইগনোর করাই ভালো, নাহয় আপনিও নিঃস্ব হয়ে যাবেন। যে যত বেশি লোভ করবে_সে তত তাড়াতাড়ি নিঃস্ব হবে। আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব ছিলো। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, বিদায়_আল্লাহ হাফেজ..।

The post কেন তারা লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে? কোন কায়দায় তারা এসব প্রতারণা করছে? আপনার সাথেও এমনটা ঘটতে পারে তাই সাবধান হয়ে যান ! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/uncategorized/884510

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক। প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই। ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে। ১.কার্ডের নাম্বার ২. এক্সপাইরি ডেট ৩. সিকিউরিটি নাম্বার তাহলে শুরু করা যাক : ১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি। এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম। BIN YOUTUBE | BIN: 511114211037xxxx | FECHA: 05/25 | CVV: rnd | IP: INDIA ২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব। (এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।) এরপর সব কপি করে নিবেন। ৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা...

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার...