Skip to main content

Xiaomi 12 Lite – বাংলা রিভিউ

হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা Xiaomi এর নাম্বার সিরিজের একটি ফোন নিয়ে কথা বলব । এর মডেল হলো Xiaomi 12 Lite । Xiaomi এর নাম্বার সিরিজের মোবাইল গুলো সবার কাছে ব্যাপক জনপ্রিয় । Xiaomi 11 Lite 5G NE মোবাইল টিও অনেক ভালো ছিলো । আমরা Xiaomi 12 Lite এর স্পেসিফিকেশন দেখে আসি – 

  • প্রসেসর – Qualcomm Snapdragon 778G 5G (6 nm)
  • ডিসপ্লে – AMOLED ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • র‌্যাম – ৬/৮ জিবি
  • রম- ১২৮/২৫৬ জিবি
  • প্রাইমারী ক্যামেরা – ১০৮+৮+২ মেগাপিক্সেল
  • সেকেন্ডারি ক্যামেরা – ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারি – ৪৩০০  এম্পিয়ার (৬৭ ওয়াট চার্জিং )

ডিসপ্লে-

এই মোবাইলটিতে রয়েছে ৬.৫৫  ইঞ্চি সাইজের AMOLED ডিসপ্লে। যার মধ্যে ৬৮ বিলিয়ন   কালার সাপোর্ট করে। সাথে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেট । ৯৫০ নিটস পিক ব্রাইটনেস থাকার কারনে সরাসরি সূর্যের আলোর নিচে চালাতেও কোন সমস্যা হয় না। প্রোটেকশন হিসেবে রয়েছে করনিং গরিলা গ্লাস ৫ 

ক্যামেরা-

এই মোবাইলের পিছনে ৩টি ক্যামেরা রয়েছে । ১০৮ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল এর আলট্রাওাইড ও ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা । মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কোন কিছু খুব সহজেই ফোকাস করে এবং খুব সুন্দর কালার দিয়ে থাকে। তবে মাঝে মাঝে অতিরিক্ত কালার দেয় । পোট্রেইট মোড দিয়েও খুব ভালো ছবি দিতে পারে । ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা দিয়েও ভালো ছবি তুলা যাচ্ছিলো । 

মোবাইল টিতে ৩২ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে । সেলফি ক্যামেরা দিয়ে ভালো ছবি দিতে পারে । সেলফি ক্যামেরায় ও মাঝে মাঝে অতিরিক্ত কালার দিয়ে থাকে । ভালো অটো ফোকাস রয়েছে । 

ব্যাটারি-

মোবাইলটিতে ৪৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে । সাথে ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জার দেওয়া হয়েছে । ৩৫ মিনিটের মধ্যে মোবাইলটি সম্পূর্ণ চার্জ হয়ে যায় । বেসিক ইউজ করলে ১ ব্যাকআপ পাওয়া যায় । আর রাফ ইউজে ৪-৫  ঘণ্টা স্ক্রীন অন টাইম পাওয়া যায় । 

পারফরম্যান্স-

মোবাইল টিতে Qualcomm Snapdragon 778G প্রসেসর হিসেবে রয়েছে ।  আর জিপিইউ হিসাবে রয়েছে Adreno 642L । Pubg গেমস খুব ভালোভাবেই খেলা যায় । Pubg গেম এ কোন লেগ দেখা যায় না । কিন্তু অতিরক্ত সময় ধরে গেম খেলতে থাকলে মোবাইল টি গরম হয় ।  । এছাড়া COD এর মতো গেম গুলো কোন প্রকার লেগ ছাড়াই খেলা যায় । Apex legends গেম টি তেও কোন লেগ এর দেখা পাওয়া যায় নি । 

 

এই মোবাইল টি ২০২২ সালে লঞ্চ করা হয় । ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম এর ভেরিয়েন্ট টি ৩৩ হাজার টাকায় মার্কেট এ পাওয়া যায় । ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম এর ভেরিয়েন্ট টি ৩৮ হাজার টাকায় মার্কেট এ পাওয়া যায় । মোবাইলটির ডিসপ্লে খুব ভালো । গেম খেলে ও মুভি দেখে ভালো অভিজ্ঞতা হয় । মোবাইল টিতে কোন মেমোরি কার্ড লাগানোর সুবিধা নেই । স্পিকার ও ঠিক আছে । ভালো সাউন্ড দিতে পারে। ক্যামেরা ও আগের থেকে ভালো করা হয়েছে । অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১২ রয়েছে। আর ইউ আই হিসেবে শাওমি এর miui 13 দেওয়া হয়েছে । অনেক মাল্টি টাস্কিং করেও কোন লেগ এর দেখা পাওয়া যায় নি ।  আশা করি আপনারা মোবাইলটি সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে গিয়েছেন । যদি অন্য কোন ফোনের রিভিউ দেখার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করতে পারেন । 

The post Xiaomi 12 Lite – বাংলা রিভিউ appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-phone-review/871794

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার...

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক। প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই। ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে। ১.কার্ডের নাম্বার ২. এক্সপাইরি ডেট ৩. সিকিউরিটি নাম্বার তাহলে শুরু করা যাক : ১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি। এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম। BIN YOUTUBE | BIN: 511114211037xxxx | FECHA: 05/25 | CVV: rnd | IP: INDIA ২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব। (এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।) এরপর সব কপি করে নিবেন। ৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা...