Skip to main content

যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে যে সব ভুলগুলো করবেন না জেনে নিন!!

আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডিবাসি সবাইকে স্বাগতম,,আমার নতুন পোস্টে। যদি পোস্টের কোথাও ভুল ত্রুটি থাকে নিজ গুনে ক্ষমা করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট।

বলা হয়ে থাকে মোবাইল ফোন আমাদের নিত্যদিনের সঙ্গী বলা এটি ছাড়া আমাদের চলায় মুশকিল, কিন্তু আমরা অনেকেই আছি স্মার্টফোনের অনেক কিছু আমরা এড়িয়ে যাই যার ফলে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়।

আমাদের প্রতিদিনের জীবনের একটি অংশ হয়ে উঠেছে এ স্মার্টফোন। এ স্মার্টফোন সারাদিন আমাদের নানা কাজ চলে। অনেক সময় লম্বা সময় চার্জে দিয়ে রাখা ,অন্য কেবল দিয়ে চার্জ করা, এছাড়াও আরো বিভিন্ন রকম ভুল ত্রুটি আমরা করে থাকি আমাদের স্মার্টফোনগুলোর সাথে।

ফোনের সফটওয়্যার আপডেট এড়িয়ে যাওয়া:

আমরা সাধারণত মোবাইল ফোন কিনার পর থেকেই আমাদের মোবাইল ফোনে বিভিন্ন রকম সফটওয়্যার আপডেট আসে যেমন android ভার্সন যদি ১১ থাকে তাহলে সেটিকে এন্ড্রয়েড ভার্সন ১২ করে নিতে হয়। কিন্তু আমরা অলসতার কারণে অনেকেই এটি করি না,, যার ফলে মোবাইল ফোন স্মার্ট ভাবে চলতে পারে না এবং অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। কারণ প্রতিবার সফটওয়্যার আপডেটের ফলে ভাইরাস সিস্টেম কে রুখে দেয়ার ক্ষমতা বৃদ্ধি পায় মোবাইল ফোনের। সুতরাং কখনোই নিজের অলসতার কারণে সফটওয়্যার আপডেট কে ফেলে রাখা যাবে না।

অ্যাপকে ফোনের সব পারমিশন দেয়া:

অনেক সময় আমরা মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করে থাকি অথবা বিভিন্ন জায়গা থেকে অ্যাপস ডাউনলোড করে থাকি,, অনেক ক্ষেত্রে মোবাইল ফোন গ্যালারি নিজের পার্সোনাল তথ্য সবকিছুর জন্য এক্সেস দিয়ে দেওয়া হয় কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে। মনে রাখতে হবে এগুলোর জন্য নিজের পার্সোনাল ডাটা অন্য জায়গার পেয়ে যেতে পারে সুতরাং এই বিষয়টি সাবধান থাকতে হবে।

অন্য চার্জার/কেবল ব্যবহার

অনেক সময় দেখা যায় আমাদের নিজস্ব চার্জার ছাড়াও অন্যান্য ফোনের কেবল এর চার্জার দিয়ে আমরা আমাদের মোবাইল ফোন গুলো চার্জ করে থাকি।অন্য চার্জারে নিজের স্মার্টফোন চার্জ দিলে ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হতে পারে। এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজস্ব চার্জার ব্যতীত অন্যের চার্জার দিয়ে ব্যবহার করলে চার্জিং থেকে অনেক সময় বেশি মেগাওয়াট ফোনে চলে যায় যার ফলে ব্যাটারির সমস্যার সৃষ্টি হয় সুতরাং এই জিনিসটি থেকে বিরত থাকতে হবে।

সারারাত চার্জিং:

আমাদের ক্ষেত্রে প্রায় বেশিরভাগ এর একটি প্রবণতা রয়েছে যে ফোন চার্জে দিয়ে সারারাত ঘুমানো,, যার ফলে মোবাইল ফোন ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও মোবাইল ফোনের চার্জার মোবাইলের সাথে থেকে যায়,, যার ফলে মোবাইলের ব্যাটারির উপর চাপ পড়ে এবং মোবাইল ফোন গরম হয়ে যায় অনেক ক্ষেত্রে (তবে সব ক্ষেত্রে না) যার ফলে মোবাইল ফোন ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই জিনিসটিকে সবসময় এড়িয়ে চলবেন।

ব্যাকআপ এড়িয়ে যাওয়া:

অনেক ক্ষেত্রে আমরা আমাদের মোবাইল ফোনের বিভিন্ন রকম ছবি ভিডিও ইত্যাদি রেখে দেই,, যেগুলো আজীবন আমাদের ফোনে সেভ থাকে না অনেক ক্ষেত্রে মোবাইল ফোন আপডেট দেওয়া অথবা মোবাইল ফোন এর ডাটা ক্লিয়ার করে ফেললে সব কিছু হারিয়ে যায়। মোবাইল ফোনের ফাইল ব্যাকআপ দেয়ার মত সিস্টেম রয়েছে সুতরাং এটিকে আপনারা কখনো এড়িয়ে যাবেন না আপনাদের বিভিন্ন পার্সোনাল তথ্যগুলো ব্যাকআপ করে রেখে দিবেন সব সময়।

সুতরাং নিজের স্মার্টফোন থাকলে সব সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে আপনার স্মার্টফোনের আয়ু অনেকদিন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এরকম আরো বিভিন্ন রকম পোস্ট পেতে ট্রিক বিডি এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

The post যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে যে সব ভুলগুলো করবেন না জেনে নিন!! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-tips/872350

Comments

Popular posts from this blog

ফরেক্স ট্রেডিং (Forex Trading) কি? ফরেক্স ট্রেডিং কিভাবে করে জেনে নিন

বর্তমান সময়ে অনলাইন ইনকাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনলাইন ইনকাম জগতের একটি জনপ্রিয় সেক্টর হলো ফরেক্স ট্রেডিং। হয়তো অনেকেই অনলাইনে ইনকাম করার উপায় খুঁজতে গিয়ে ফরেক্স ট্রেডিং সম্পর্কে শুনেছেন। কিন্তু সেটা নিয়ে বিস্তারিত হয়তো জানেন না। তাই যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি। আজকের পোস্টের মাধ্যমে আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করি… • ফরেক্স ট্রেডিং (Forex Trading) কি? ফরেক্স ট্রেডিং এর ফরেক্স এর মানে হলো ফরেন এক্সচেঞ্জ। যার মানে দাঁড়ায় বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা লেনদেন। সহজ ভাষায় বলতে গেলে, বৈদেশিক মুদ্রা লেনদেন আদান-প্রদান কেই ফরেক্স ট্রেডিং বলে। ২০১৯ সালের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিদিন ৬.৬ ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ সেটেলমেন্ট করা হয়েছে। এছাড়া ফরেক্স মার্কেটপ্লেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেটপ্লেস। • ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে: ধরুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকা থেকে একটি প্রোডাক্ট আনতে চাচ্ছেন। কিন্তু সেই প্রোডাক্টের দাম পে করতে হবে ডলারে। কিন্তু আপনার কাছে আছে বাংলাদেশি ...

ডাউনলোড করে নিন Uncharted (2022) মুভিটা [HDCAMRip]

কীভাবে একটি ভিডিও গেমের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র গেমের চেয়ে বেশি প্রাণহীন হয়? গেমিং জগতের বিরুদ্ধে নক দীর্ঘকাল ধরে হয়েছে যে তাদের মধ্যে মানবিক উপাদানের অভাব রয়েছে, তবে রুবেন ফ্লেশারের “আনচার্টেড” পুরস্কার বিজয়ী ফ্র্যাঞ্চাইজির চেয়ে খালি বোধ করেযার উপর ভিত্তি করে। সবুজ পর্দার বিশেষ প্রভাব এবং পাতলা ট্রেজার-হন্ট প্লটিংয়ের দ্বারা আধিপত্য, “আনচার্টেড”-এ মৌলিকভাবে অ্যাডভেঞ্চারের অনুভূতির অভাব রয়েছে যা Sony গেমগুলিকে সর্বকালের সবচেয়ে প্রিয় কিছুতে পরিণত করেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল প্রকৃত সিনেমার চেয়ে গেমগুলিকে বিশ্ব নির্মাণ, চরিত্র এবং বর্ণনার পরিপ্রেক্ষিতে কতটা সিনেমাটিক মনে হয়। এটি কিছু ভিডিও গেম অভিযোজনের মতো বিপর্যয়কর নয়, এবং এটি অন্ততপক্ষে এটির পায়ে যথেষ্ট হালকা যে এটির ফ্যান বেসের বুদ্ধিমত্তাকে কখনই অপমান করতে পারে না কারণ এই সিনেমাগুলির অনেকগুলিই করে। যাইহোক, “আনচার্টেড” নাথান ড্রেকের ভিডিও গেম অ্যাডভেঞ্চারের সদিচ্ছাকে নিজের মতো করে তৈরি করতে চায় বলে মনে হয়; এটি কোন ঝুঁকি নেয় না এবং গল্প বলার ক্ষেত্রে একটি খালি ন্যূনতম প্রচেষ্টার মতো অনুভব করে। রজার বিখ্যাতভাব...

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...