Skip to main content

মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কয়েকটি অ্যাপ।

বর্তমান সময়ে সকলের হাতে স্মার্টফোন থাকাতে এখন সকলেই কমবেশি যেখানে সেখানে ছবি তুলে থাকেন। যদিও সবাই না অল্পকিছু সংখ্যক লোক রয়েছে যারা ছবি তোলেন না, যার মধ্যে আমি একজন। তবে বেশিরভাগ লোকই ছবি তুলতে পছন্দ করেন। এর মধ্যে অনেকেই আছেন আবার ছবিগুলোকে একটু এডিট করে আরো সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেন। যা এখন মোবাইল দিয়ে করা যায় সহজে। আগে মূলত কম্পিউটার দিয়ে করতে হতো এইসব ধরনের কাজ। এখন আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনাকে এই পোস্টের মাধ্যমে আমি কিছু অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলোর মাধ্যমে আপনি সহজে যেকোনো ছবিকে এডিট করতে পারবেন।

ছবি এডিট করার জনপ্রিয় অ্যাপগুলির তালিকাঃ
আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে ফটো এডিট সরার জন্য যে অ্যাপগুলির তালিকা তৈরি করেছি সেগুলো বিভিন্ন সোর্স বা সূত্র থেকে এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করার চেষ্টা করেছি। তালিকায় উল্লেখিত প্রতিটি অ্যাপেই ইউজার রেটিংয়ের দিক থেকে খুব ভালো অবস্থায় রয়েছে। বলতে গেলে প্রতিটি অ্যাপই এক একটি থেকে এক একটি অনন্য। এক একটি এক এক কাজের জন্য একটি থেকে আরেকটি আলাদা।

Adobe Photoshop Fix বা অ্যাডোবি ফটোশপ ফিক্সঃ
ছবি এডিট করার জন্য আমরা প্রথমে যে অ্যাপটির আলোচনা করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ ফিক্স। যা মূলত কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্স এবং ছবি এডিটের কাজ করার জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির তৈরি করা জনপ্রিয় অ্যাপ। অ্যাপটিতে ছবিকে সুন্দর করে তোলার জন্য রিটাচ ও রিস্টোর ফটোজ নামক টুল রয়েছে, যার মাধ্যমে আপনি সহজে ছবিকে সুন্দর করে তুলতে পারবেন। এছাড়াও ছবির আকার, রূপ পরিবর্তনের জন্য লেয়ার, কাট, ফিল্টার সহ আরও ইত্যাদি টুলস রয়েছে। মোবাইলে থাকা ছবি এডিট করার পাশাপাশি নতুন করে কোনো ছবি তুললে তাও সাথে সাথে এডিট করার সুযোগ দিবে আপনাকে। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.adobe.adobephotoshopfix লিংকে ক্লিক করুন।

Perfect365 বা পারফেক্ট৩৬৫ঃ
পারফেক্ট অ্যাপটির নাম অনুযায়ী এটির কাজও পারফেক্ট। তবে তা শুধুমাত্র মেয়েদের জন্য। কারণ মেয়েরা মূলত মেকআপ করতে পছন্দ করে, ছেলেরা এর থেকে ব্যতিক্রম। এখন আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন এবং সাজতে খুব পছন্দ করেন তাহলে এটি নিশ্চিন্তে আপনার জন্য একটি পারফেক্ট অ্যাপ। এটির মাধ্যমে আপনি আপনার তোলা ছবিতে থাকা ড্রেস বা পোশাকের উপর নির্ভর করে কোন মেকআপ নিলে ভালো হবে তা বলে দিবে। যার মাধ্যমে আপনি সহজে বিভিন্ন রংয়ের লিপস্টিক, আইশ্যাডো, আইলাইনার, মাশকরা ও ব্লাশঅন সহ ইত্যাদি টুলসের ব্যবহার করে ছবিকে সাজিয়ে তুলতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.arcsoft.perfect365 লিংকে ক্লিক করুন।

Photo Effects Pro বা ফটো ইফেক্টস প্রোঃ
অনেকেই আছেন ছবি তোলার পর ছবিকে আরও সুন্দর লুক দিতে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে থাকেন। যার পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ছবিকে অসাধারণ লাগে। এই অ্যাপটির মধ্যে আপনি ৪০ এরও অধিক ইফেক্টস ও ফিল্টার রয়েছে। ফিল্টারের পাশাপাশি অ্যাপটিতে বিভিন্ন স্টাইলের ফন্ট, ফিঙ্গার পেইন্ট এবং কোলাজও রয়েছে। এতে করে আপনি একাধিক ছবিকে একসাথে সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও স্টিকার ও ফ্রেমও রয়েছে। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.dhqsolutions.enjoyphoto লিংকে ক্লিক করুন।

Waterlogue বা ওয়াটারলগঃ
নিজের তোলা ছবিকে যদি চিত্র শিল্পীদের মতো জলরঙে আঁকা ছবির মতো করতে চান তাহলে সেটা কি আপনার দ্বারা সম্ভব, হয়তো না। কারণ আপনি তো চিত্র শিল্পী না। তবে আপনি চিত্র শিল্পী না হলেও আপনি কিন্তু চাইলে আপনার তোলা ছবিকে জলরঙের ছবির মতো তৈরি করতে পারেন। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ওয়াটারলগ অ্যাপটি। অ্যাপটিতে ১৪টিরও বেশি জলরঙের ইফেক্টস রয়েছে। এগুলোর মাধ্যমে ছবিকে জলরঙ ছবিতে রূপান্তর করার পাশাপাশি ছবি বিভিন্নভাবে সম্পাদনাও করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। অ্যাপটি ডাউনলোড করতে এই https://www.tinrocket.com/apps/waterlogue/ লিংকে ক্লিক করুন। (এটি শুধু অ্যাপল বা আইফোন প্লাটফর্মের জন্য।)

PicsArt বা পিকসআর্টঃ
যারা স্মার্টফোন ইউজার এবং স্মার্টফোনের মাধ্যমে ছবি সম্পাদনা বা এডিট করে থাকেন তাদের কাছে পরিচিত এবং জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে পিকসআর্ট অ্যাপ। অ্যাপটির জনপ্রিয়তার কারণ হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে ছবি এডিট করার প্রায় সকল ধরনের টুলস এই অ্যাপটিতে রয়েছে। এটির টুলসের বিষয়ে আলাদাভাবে কিছু বলার নেই। কারণ এটি এমন একটি অ্যাপ যেটিতে অন্যান্য অ্যাপগুলিতে এক একটি এক এক টুলের উপর ভিত্তি করে তৈরি করা। আর এটিতে আপনি ওগুলোর সব টুলই পাবেন। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.picsart.studio লিংকে ক্লিক করুন।

কোনটির ব্যবহার করবেনঃ
আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে আপনি কোনটি ব্যবহার করবেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কাজের উপর। এক একটি এক এক কারণে বিখ্যাত। তবে হ্যাঁ, আপনি চাইলে পিকসআর্ট অ্যাপটি ব্যবহার করতে পারেন। যেটিকে একের ভিতর সব বলতে পারেন। আমার মনে হয় অনেকেই ইতিমধ্যে এটি ব্যবহার করতেছেন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কয়েকটি অ্যাপ। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/apps-review/827967

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার...

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক। প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই। ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে। ১.কার্ডের নাম্বার ২. এক্সপাইরি ডেট ৩. সিকিউরিটি নাম্বার তাহলে শুরু করা যাক : ১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি। এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম। BIN YOUTUBE | BIN: 511114211037xxxx | FECHA: 05/25 | CVV: rnd | IP: INDIA ২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব। (এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।) এরপর সব কপি করে নিবেন। ৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা...