Skip to main content

নিয়ে নিন একটি চমৎকার বই রিভিউ [দূরবীণে ব্যাকবেঞ্চার]

Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । আশা করি পোস্টটি শেষ পর্যন্ত দেখবেন । তো বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক

বুক রিভিউ

বই-দূরবীনে ব্যাকবেঞ্চার
লেখক-অসীম হিমেল
ধরণ-উপন্যাস
প্রচ্ছদ-আল নোমান
মূল্য-৩৫০
রেটিং-৩.৭/৫

ফ্লাপ থেকেঃ-
ব্যাকবেঞ্চার, প্রথমবার এডমিশন টেস্টে কোথাও চান্স না পেয়ে বন্ধুদের থেকে এক বছর পিছিয়ে পড়া তিন বন্ধুর টানাপোেড়ন এবং জয়ী হওয়ার গল্প।

ব্যাকবেঞ্চার, জীবন থেকে ষোল বছর হারিয়ে যাওয়া এক অন্ধকার জীবনের গল্প।

সব পেয়েও এক অভিমানী বাবার জীবন ও পরিবার থেকে পালিয়ে দেশে ফিরে আসার গল্প ।

ব্যাকবেঞ্চার, পিতাকে খুঁজে পাওয়া এক মেয়ের গল্প। কতগুলো স্বপ্ন পূরণ হওয়ার গল্প ।

ব্যাকবেঞ্চার, একটি ব্যান্ডের এবং একজন ব্যান্ড শিল্পীর প্রতি এক ভক্তের ভালোবাসার গল্প। একটা প্রজন্মের বেড়ে উঠার গল্প।

ব্যাকবেঞ্চার একটি পাওয়া না পাওয়ার হিসাবেরও গল্প…

দূরবীনের একদিক দিয়ে দেখলে যেমন খুব কাছের দেখা যায় আবার আরেকদিক দিয়ে দেখলে খুব দূরে দেখা যায়… ব্যাকবেঞ্চার এরকমই এক উপন্যাস… একই জিনিস একদিকে একরকম আরেকদিকে অন্যরকম।

রিভিউ আলোচনাঃ

চরিত্র-শুভ্র,রাশেদ,কমোল,সুইটি ও মালিহা।

তিন বন্ধুর সফলতার গল্প,তিন জনের জীবন যুদ্ধে জয়ী হবার গল্প।কখনো ভেঙে পড়া,আবার ও উঠে দাঁড়ানো।
বন্ধুত্ব এমনই এক জিনিস একসূতোতে বাধা।দূরবীনে তিন বন্ধুর অসম্ভব মেলবন্ধন।ভার্সিটির চান্সের জন্য তিন বন্ধুর অসম্ভব লড়াই,প্রথম চান্সে না হলে কেমন কথার সম্মুখীন হতে হয় তার সব কিছুই।যেনো বাস্তব মুখচ্ছবি।তারপর চান্স পাওয়া,বন্ধুত্ব ছেড়ে যাওয়া।সবাই নিজ নিজ দৈনন্দিন কাজে আলাদা হয়ে যাওয়া।কর্মে ব্যস্ত। সময়ের ব্যবধানে সব বদলে যাওয়ার গল্প।

দূরবীনে শুভ্র,কোমল ও রাশেদ তিন বন্ধুর ভালোবাসা।শুভ্রকে ঘিরে কত চিন্তা,আবেগ।অন্যদিকে শুভ্রের একতরফা ভালোবাসা,ভালোবেসে গেলো শেষ মূহুর্ত পর্যন্ত,কিন্তু কখনো সুইটি জানলো না,কমোল জানলো না।
শুভ্রর স্কলারশিপ পেয়ে দেশের বাইরে চলে যাওয়া।সেইখানে নতুন পরিবেশে সন্ত্রাসবাদের স্বীকার।সেই খানে হ্যারীর মতো বন্ধুর সাহচার্যে দেশে ফিরে আসা।
দীর্ঘ ষোল বছরের অন্ধকারের জীবন,কতই না যন্ত্রনার ছিল।কিন্তু শুভ্র আগে থেকেই জ্ঞানী ও বুদ্ধিমান।সব খানেই শুভর বুদ্ধি প্রোজ্জলিত।

অন্যদিকে মালিহা,যে আমেরিকান হলেই জন্মগত বাংলাদেশী।একটি গুপ্ত চরিত্র।বাবা ও কন্যার সুমধুর মিল।শুরুতে এতো চঞ্চলতা,যেচে পড়ে শুভর সাথে কথা বলা,শুভর সব কিছু নজরে রাখা!!!সব কিছুর পিছনে যে শুভ্র আছে সেটা স্পষ্টত প্রমাণ হয়।

অন্যদিকে ব্যাকবেঞ্চার জ্যাক একটা ব্রান্ড। শুভ্রদের শৈশব-কৈশর কাটে।পাগলা প্রেমিক জ্যাকের শুভ্র।প্রিয় গান গুলি শোনার জন্য কত শত পাগলামি।একটা পর্যায় থাকে,পুরানো সব পিছনে রেখে নতুন প্রজন্ম নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয়,পুরোনো কিছুই তাদের ভালো লাগে না।পুরোনো মানুষ গুলি ও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজের সুর ছন্দ ভুলে যায়।এইখানেও তাই।সময়ের সাথে সাথে আমাদের রুচি ও বদলায়,চিন্তা চেতনা ও বদলায়।

যায় হোক,শেষ টা এমন না হলেও পারতো।অনেক খারাপ লেগেছে।শুভ্রর সাথে এটা না হলেই হতো।

নিজস্ব প্রতিক্রিয়া –
বইটি পড়ার আগে আমি ভেবেছিলাম শুধু ব্যাকবেঞ্চার নিয়ে গল্প হবে কিন্তু তা নয়।
শুরু থেকেই শুভ্র চরিত্র টা আমাকে ভাবাচ্ছিল শেষ কি হতে পারে,সাসপেন্স চরিত্র ছিল শুরুতে।শুভ্রর চুপ থাকা আমাকে বড্ড ভাবিয়েছে।শেষে সব টা ক্লিয়ার করেছে লেখক আস্তে আস্তে।শুরুতে কাহিনি এক জায়গা থেকে আরেক জায়গায় মন চলে যাচ্ছিল।যেমন ধরেন আমি এখন এয়ারপোর্টে আছি এর কিছুক্ষন পরেই আমি সেন্টমার্টিন চলে যাচ্ছি।এই খানে মন ডাইভার্ট হয়েছে।সব মিলিয়ে শেষের টা দারুন ছিল।ভাবতে পারি নি এতো কিছু হবে।
শুভ্র দের ঘোরাঘুরি আমার ভার্সিটির এডমিশনের সময় কে অনেক স্মরন করিয়ে দিয়েছে।আমরাও এমন করেই ঘুরেছি।

কিছু লাইন-

“দূরবীন” যার মাধ্যমে দূরের জিনিস অনেক কাছে দেখা যায় আবার উল্টো করা হলে কাছের জিনিস অনেক দূরে মনে হয়। সম্পর্ক ঠিক দূরবীনের মতোই, যার যত্নে দুরে থাকলেও কাছে মনে হয় আর যত্ন না নিলে কাছে থেকেও দুরে।”

“প্রতিটা মানুষের জীবন নিজস্ব। এই ছোট জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। ভালো বন্ধন ভালো মূহূর্ত সৃষ্টি করবে, খারাপ বন্ধন খারাপ মূহুর্ত।”

“মানুষের জীবনে কখন কি হয়, কোন দিকে মোড় নেয়, নেক্সটটাইম আবার আসবে কিনা কেউ জানে না। তারপরও মানুষ অনেক আশা নিয়ে বলে নেক্সটটাইমে আবার আসবে। মানুষ নেক্সটটাইম বলে অনেক স্বপ্ন দেখে যায়।”

লেখক সম্পর্কে –
৫ নভেম্বর কালীগঞ্জ, গাজীপুরে জন্ম। চিকিৎসা বিদ্যায় গ্রাজুয়েশন, অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারীতে পোস্ট গ্রাজুয়েশন, বর্তমানে জাতীয় অর্থোপেডিক ও পূনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অর্থোপেডিক কনসালটেন্ট হিসাবে চাকুরিরত।

বইটি সত্যি অসাধারণ । আমার দেখা অন্যতম বই একটি । আপনাদের কাছে অনুরোধ ,, একবার অবশ্যই বই টি পড়বেন । বইটি ‌‌রকমারিতে আছে । আপনারা সেখান থেকে খুব সহজেই পেতে পারেন ‌।
তো আজকে এই পর্যন্তই । মানুষ মাত্রই ভুল হয় । তাই ভুল হলে ক্ষমা করে দিয়েন । আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে । কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে জানান । আপনি চাইলে এই লিংক এ ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে join করতে পারেন । আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন ।

The post নিয়ে নিন একটি চমৎকার বই রিভিউ [দূরবীণে ব্যাকবেঞ্চার] appeared first on Trickbd.com.



source https://trickbd.com/uncategorized/777487

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার...

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক। প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই। ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে। ১.কার্ডের নাম্বার ২. এক্সপাইরি ডেট ৩. সিকিউরিটি নাম্বার তাহলে শুরু করা যাক : ১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি। এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম। BIN YOUTUBE | BIN: 511114211037xxxx | FECHA: 05/25 | CVV: rnd | IP: INDIA ২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব। (এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।) এরপর সব কপি করে নিবেন। ৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা...