Skip to main content

আপনার জিমেইল হ্যাক হলে কি করবেন এবং কিভাবে সুরক্ষিত করবেন জেনে নিন

বর্তমানে জিমেইল হ্যাক অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেসব জিমেইলে ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট ইত্যাদি যুক্ত আছে সেসব জিমেইল গুলো বেশি হ্যাক হচ্ছে।

এছাড়া আমরা আমাদের জিমেইল এর মাধ্যমে অনেক পার্সোনাল তথ্য আদান প্রদান করি। আমাদের জিমেইল যদি হ্যাক হয়, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে চলুন জিমেইলকে কিভাবে সুরক্ষিত রাখবেন জেনে নিই…

• জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না কিভাবে বুঝবেন:
২০১৯ সালের অক্টোবরে গুগল তাদের ক্রোম ওয়েব স্টোর এ লঞ্চ করেছিল “Google Password Checkup” অ্যাড-অন। আপনি চাইলে এই টুল ব্যবহার করে জেনে নিতে পারেন আপনার ইমেল কখনও হ্যাক হয়েছে কি না।

কিভাবে ব্যবহার করবেন:
১. প্রথমে আপনি ক্রোম ওয়েব স্টোর থেকে গুগল পাসওয়ার্ড চেক আপ এক্সটেনশনটি ডাউনলোড করে নিন।
২. আপনার ব্রাউজার এর মধ্যে যদি আপনার জিমেইল অলরেডি লগইন থাকে, তাহলে সেটা টুলস এর মধ্যে অটোমেটিক লগইন হয়ে যাবে। আর যদি লগইন না থাকে তাহলে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৩. যদি আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড গুগলের ডাটাবেজে থাকা ৪০০ থেকে ৫০০ কোটি হ্যাক হওয়া ইমেইলের সাথে মিল থাকে, তাহলে এক্সটেনশনটি আপনাকে সতর্ক করে দেবে।

এছাড়া কোন কোন ওয়েবসাইট থেকে আপনার ই-মেইলটি হ্যাক হয়েছে সেটাও জানিয়ে দিবে।

আপনার যদি গুগল ক্রোমের এই এক্সটেনশনটি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চাইলে “Have I Been Pwned” ওয়েবসাইট থেকেও আপনার ইমেইল হ্যাক হয়েছে কিনা জানতে পারবেন। তবে আমার মতে গুগলই বেস্ট।

• জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন:
১. আপনার ইউজারনেম, পাসওয়ার্ড অথবা ইমেইল এর নাম যদি হ্যাক হওয়া ব্যক্তিদের মধ্যে মিল পাওয়া যায়, তাহলে দ্রুত জিমেইল এর পাসওয়ার্ড পাল্টে ফেলুন।
২. শুধুমাত্র জিমেইল নয়, আপনার ওই জিমেইলটি যে যে জায়গায় যুক্ত করা হয়েছে, সে সব জায়গার পাসওয়ার্ড গুলোও পাল্টে ফেলুন।
৩. আপনার জিমেইলে অবশ্যই কোনো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। জিমেইল এর মধ্যে ব্যবহারকৃত পাসওয়ার্ডটি অন্য কোথাও ব্যবহার করবেন না।
৪. এছাড়া জিমেইল এর মধ্যে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে দিন। এতে করে আপনার জিমেইলে অতিরিক্ত সুরক্ষা থাকবে।
৫. আপনার জিমেইল এর মধ্যে একটি রিকভারি মোবাইল নম্বর বা ইমেইল যুক্ত করুন। সেটা কাউকে বলবেন না।

ইউটিউবে অবশ্যই আলাদা একটি ইমেইল যুক্ত করে, সেটা দিয়ে ইউটিউব চ্যানেল ম্যানেজ করবেন। ইউটিউব একাউন্ট এর মূল ইমেইলটি সব সময় লুকিয়ে রাখবেন। এতে করে আপনার ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়, সেক্ষেত্রে আপনার এডমিন ইমেইলটি হ্যাকার সরাতে একদিন সময় লাগবে।

ওই একদিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের পারমিশন নিজের হাতে নিয়ে নিতে পারবেন।

আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক প্রোফাইল

The post আপনার জিমেইল হ্যাক হলে কি করবেন এবং কিভাবে সুরক্ষিত করবেন জেনে নিন appeared first on Trickbd.com.



source https://trickbd.com/hacking-news/762722

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক। প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই। ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে। ১.কার্ডের নাম্বার ২. এক্সপাইরি ডেট ৩. সিকিউরিটি নাম্বার তাহলে শুরু করা যাক : ১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি। এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম। BIN YOUTUBE | BIN: 511114211037xxxx | FECHA: 05/25 | CVV: rnd | IP: INDIA ২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব। (এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।) এরপর সব কপি করে নিবেন। ৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা...

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার...