Skip to main content

বিকাশে বা যেকোনো মোবাইল ব্যাংকিংয়ে ভুল নাম্বারে টাকা পাঠালে করণীয়গুলো জেনে নিন

বর্তমান বাংলাদেশের বিকাশ সম্পর্কে জানেনা এমন লোক পাওয়া মুশকিল। বিকাশের মাধ্যমে আমরা খুব সহজেই একই স্থান থেকে অন্য স্থানে এক সেকেন্ডেরও কম সময়ে টাকা পাঠাতে পারি।

মোবাইল ব্যাংকিং গুলো জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে, এই ব্যাংকিং ব্যবহার করতে গেলে শুধুমাত্র আমাদের পার্সোনাল মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র থাকলেই হয়। এছাড়া মোবাইল ব্যাংকিং গুলোর এজেন্ট আমাদের প্রতিটি এলাকার গলিতে গলিতে আছে। যার ফলে আমরা খুব সহজেই টাকা পেয়ে যাই।

মোবাইল ব্যাংকিং এর সবচেয়ে বড় অসুবিধা হলো ভুল নাম্বারে টাকা চলে যাওয়া। এটা সবচেয়ে বেশি ঘটে থাকে বিকাশের ক্ষেত্রে। কারণ বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ে বিকাশের ইউজার সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে চলুন ভুল নাম্বারে টাকা গেলে করণীয় গুলো জেনে নেই..

• বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয়:

১. টাকা পাঠানো ক্যানসেল করুন: আপনি যদি বিকাশ নেই এমন কোন নম্বরে টাকা পাঠান, সেক্ষেত্রে বিকাশ এপস এর মধ্যে “সেন্ড মানি” অপশনে গিয়ে সেই টাকা পাঠানো ক্যানসেল করতে পারবেন।

আর যদি এই অপশন না থাকে, সেক্ষেত্রে বুঝবেন আপনি যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে বিকাশ খোলা হয়েছে।

২. ফোন করে জানাবেন না: অনেকেই একটা ভুল করেন, আপনি যেই নাম্বারে ভুল করে টাকা পাঠিয়েছেন, সেই নাম্বারের ব্যক্তিকে কখনোই ফোন করবেন না।

কারণ সে যদি টাকা উঠিয়ে ফেলে তাহলে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে আপনার পরিচিত নাম্বার হলে মোবাইল করে জানাতে পারেন।

৩. কাস্টমার কেয়ারের সাথে কথা বলুন: আপনি যেই নম্বরে ভুলে টাকা পাঠিয়েছেন, সেই ব্যক্তিকে ফোন না করে, আপনি যত দ্রুত সম্ভব বিকাশের কাস্টমার কেয়ার এর সাথে লাইভ চ্যাট বা কলে কথা বলে নিন। অথবা আপনার নিকটস্থ কোনো কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করুন।

কাস্টমার কেয়ারে হয়তো আপনার থেকে কিছু ভেরিফিকেশন (যেমন: জাতীয় পরিচয় পত্র, পাঠানো টাকার পরিমান, বর্তমান একাউন্টের ব্যালেন্স ইত্যাদি) চাইবে সেগুলো সঠিক ভাবে দিবেন। এছাড়া যার জাতীয় পরিচয় পত্র দিয়ে একাউন্টটি খোলা, তাকে অবশ্যই সাথে নিয়ে যাবেন। তাকে সাথে না নিয়ে গেলে কিন্তু বিকাশ কাস্টমার কেয়ারে আপনাকে সাহায্য নাও করতে পারে।

৪. থানায় জিডি করুন: আপনি যদি কাউকে ভুলে বেশি টাকা পাঠিয়ে দেন, সেক্ষেত্রে অবশ্যই থানায় গিয়ে একটি জিডি করে আসবেন। তারপরে সেই জিডির একটি কপি আপনি বিকাশ কাস্টমার কেয়ারে নিয়ে যাবেন। বিকাশ কাস্টমার কেয়ারে নিয়ে গেলে তারা আপনার টাকা আপনার একাউন্টে ফিরিয়ে দিবে। আপনি যে একাউন্টে ভুলে টাকা পাঠিয়েছেন, সে একাউন্টে যদি টাকা থাকে।

তবে মনে রাখবেন যাকে ভুলে টাকা পাঠিয়েছেন তাকে কখনো কল দিবেন না। কারণ সে যদি আপনার টাকা তার অ্যাকাউন্ট থেকে উঠিয়ে ফেলে, তাহলে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে। আজকের এই পোস্টের তথ্যগুলো আপনি যেকোন মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রেই কাজে লাগাতে পারবেন। মোবাইল ব্যাংকিং ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সচেতন হবেন। তাহলে আর এই ধরনের সমস্যায় পড়বেন না।

মনে রাখবেন, বিকাশ থেকে বা যেকোনো মোবাইল ব্যাংকিং এ আপনার থেকে কখনোই পিন নম্বর জানতে চাইবে না। কারণ আপনার একাউন্টে ব্যবহারকৃত পিন নম্বরটি তাদের ডাটাবেজে সেইভ আছে। তারা চাইলেই সেটা দেখতে পারে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক প্রোফাইল

The post বিকাশে বা যেকোনো মোবাইল ব্যাংকিংয়ে ভুল নাম্বারে টাকা পাঠালে করণীয়গুলো জেনে নিন appeared first on Trickbd.com.



source https://trickbd.com/technology-updates/762619

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক। প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই। ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে। ১.কার্ডের নাম্বার ২. এক্সপাইরি ডেট ৩. সিকিউরিটি নাম্বার তাহলে শুরু করা যাক : ১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি। এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম। BIN YOUTUBE | BIN: 511114211037xxxx | FECHA: 05/25 | CVV: rnd | IP: INDIA ২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব। (এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।) এরপর সব কপি করে নিবেন। ৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা...

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার...