Skip to main content

কম দামে ডোমেইন হোষ্টিং কিনে প্রতারিত হচ্ছেন না তো ? জেনে নিন ডোমেইন হোষ্টিং কেনার আগে করণীয়

আসসালামু আলাইকুম,

প্রিয় ট্রিকবিডিবাসী…
আশা করি সকলে ভালো আছেন ।

বর্তমানে ডোমেইন এবং হোষ্টিং একটি জনপ্রিয় বিষয় । ডোমেইন হোষ্টিং ছাড়া ওয়েবসাইট অকল্পনীয় । এটাই মূলত কেন্দ্র করে অনেকেই নামী-বেনামী অনেক কোম্পানী খুলে বসেছেন আবার অনেকেই লোভনীয় অফার ছড়িয়ে কাষ্টমারের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন, যা খুবই দন্ডনীয় একটি অপরাধের মধ্যে পড়ে । কিন্তু তারা সম্পূর্ণই ধরাছোয়ার বাহিরে থাকে ।

বিশেষ করে আমাদের বাংলাদেশে থেকে অনেকেরেই মাষ্টারকার্ড বা পেপাল না থাকায় ডোমেইন হোষ্টিং কেনার জন্য অন্যকারও শরনাপন্ন হতে হয় । তারা বাংলাদেশি বা বিদেশী কিছু কোম্পানীর লোভনীয় কিছু অফার দেখে কোন কিছু না বুঝেই বিকাশ বা রকেট বা বাংলাদেশী লোকাল পেমেন্ট করে দিয়ে থাকে । এবং বেশিরভাগই প্রতারণার স্বীকার হয়।

ইদানিং অনেক ছোটবড় কিছু বেনামী কোম্পানী যারা মাথাচাড়া দিয়ে উঠে স্বলদামী লোভনীয় বিঙ্গাপন ছড়িয়ে কাষ্টমারকে বিরাট বিভ্রান্তিতে ফেলে তাদের আকৃষ্ট করছে তাদের থেকে ডোমেইন হোষ্টিং সার্ভিস নেওয়ার । আমরাও  তাদের লোভনীয়  অফারে পা বাড়িয়ে দিই । এবং প্রতারণার স্বীকার হই ।

মূলত তারা এটাই করে যে,

হোষ্টিং এর ক্ষেত্রে কোন রকমের লাইসেন্স ছাড়াই, সিপ্যানেল রিলেটেড সিষ্টেমের ক্রাক ভার্সন ব্যবহার করে থাকে তাই তাদের অতিরিক্ত কোন খরচ হয় না তখন অনেক কম দামে তারা হোষ্টিং সেল করতে পারে । তখন কোন গ্রাহক তাদের সার্ভিস নিলেও সেই সার্ভিসের কোন গ্যারান্টি থাকে না । যে কোন সময় সেই গ্রাহকের ডাটা হ্যাক হয়ে যেতে পারে । কেননা তার সিষ্টেমটি সম্পূর্ণই বেআইনি বা ক্রাক ভার্সন । আবার অনেকেই WHMCS রিলেটেড সিষ্টেমেরও ক্রাক ভার্সন ব্যবহার করে থাকে সেক্ষেত্রেও তাদের গ্রাহকদের ডাটা হ্যাক হবার সম্ভাবনা থাকে । অনেকেই দেখেছি বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিভিন্ন সোস্যল মিডিয়ায় জানিয়েছেন যে তাদের ওয়েবসাইট চলছে না বা তাদের ওয়েবসাইট ডাউন দেখাচ্ছে বা তারা যেখান থেকে হোষ্টিং সার্ভিস নিয়েছেন সেই কোম্পানীই উধাও । তারা মূলত এমনই প্রতারণার স্বীকার ।

তবে বাংলাদেশেও কয়েকটি ভালো ভালো ডোমেইন হোষ্টিং কোম্পানী আছে, তবে তাদের কোন লোভনীয় অফার নেই । থাকলেও অনেক কম বা মাঝেমাঝে দেয় ।

আসুন জেনে নেই এ ধরনের প্রতারণা থেকে বাচতে কি কি করণীয়:

  • প্রভাইডারের সিপ্যানেল বা সিপ্যানেল রিলেটেড সিষ্টেম এর লাইসেন্স আছে কিনা চেক করে দেখুন । এক্ষেত্রে যদি তাদের সিষ্টেম টা cPanel হয়ে থাকে (বাংলাদেশের 99%প্রভাইডার cPanel ব্যবহার করে ) তাহলে তাদের লাইসেন্স চেক করুন । সিপ্যানেল লাইসেন্স চেক করার ইউআরএলটি হলো: https://verify.cpanel.net/app/verify । এখানে গিয়ে আপনার কাংখিত প্রভাইডারের ইউআরএল অথবা তাদের আইপি এড্রেসটি দিন (আইপি এড্রেস যদি না জানেন তবে আপনার প্রভাইডার থেকে আইপি এড্রেসটি জেনে নিন) । যদি তাদের লাইসেন্স করা থাকে তবে এখানে উক্ত সার্চ করার পরে আপনি তাদের লাইসেন্স সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন । আর যদি লাইসেন্স না থাকে, যদি সিষ্টেমটি দেখাবে “Not Licensed”
  • প্রভাইডারের বিলিং সিষ্টেমের লাইসেন্স আছে কিনা চেক করে দেখুন, বাংলাদেশীরা সকলেই বেশিরভাগ বিলিং সিষ্টেমের জন্য WHMCS ব্যবহার করে থাকে  । সেক্ষেত্রে WHMCS লাইসেন্স চেক করার জন্য অফিশিয়াল লাইসেন্স চেক ইউআরএল https://www.whmcs.com/members/verifydomain.php এ গিয়ে আপনার কাংখিত প্রভাইডারের ইউআরএলটি বসিয়ে দিন । যদি লাইসেন্স থেকে থাকে তবে লাইসেন্স অথরাইজড দেখাবে আর যদি লাইসেন্স না থাকে তবে লাইসেন্স আনঅথরাইজড দেখাবে । ।
  • তাদের সম্পর্কে গুগল রিভিউ । একটা কোম্পানী সম্পর্কে সবথেকে ভালো ধারণা পাবেন আপনি গুগল রিভিউ থেকে । কেননা কাষ্টমার সেই কোম্পানী থেকে কেমন সার্ভিস পেয়েছে তা বেশিরভাগ কাষ্টমারই গুগলে রিভিউ করে দেয় । অর্থাৎ আপনার কাংখিত প্রভাইডরের গুগল রিভিউ টা ভালো করে দেখুন যে তারা কেমন সার্ভিস প্রভাইড করছে । এখানে কাষ্টমার ভালোমন্দ সব ধরনের রিভিউ ই দিতে পারে । এখানে যাচাই করে দেখুন যে কোন ধরনের রিভিউগুলো সবথেকে ভালো যদি ভালো রিভিউ বেশি থেকে থাকে তবে অনায়াসে এই কোম্পানী থেকে ডোমেইন হোষ্টিং নিতে পারবেন ।
  • আপনি যে ডোমেইন হোষ্টিং কিনছেন তার ফুল কন্ট্রোল প্যানেল আপনি পাচ্ছেন কিনা যাচাই করে নিন । কেননা অনেক কোম্পানী আছে যারা আপনাকে ডোমেইন কন্ট্রোল প্যানেল, বা হোষ্টিং কন্ট্রোল প্যানেল দিবে না । সেক্ষেত্রে যেকোন সময় যদি কোনভাবে কোম্পনী টি গায়েব হয়ে যায় তখন আপনার ডোমেইন এবং হোষ্টিং এর ফুল কন্ট্রোল আপনার কাছে থাকায় আপনার সার্ভিসের সম্পূর্ণ নিরাপত্তা বজায় থাকলো। চাইলে তখন আপনি নিজেই রিনিউ করতে পারবেন বা চাইলেই যেকোন কোম্পানীতে আপনার সার্ভিসটি ট্রানস্ফার করতে পারবেন ।

তো বন্ধুরা এই অপশনগুলোই রইলো আপনাদের জন্য । এগুলো যাচাই সাপেক্ষে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে অবশ্যই সেই কোম্পাণীগুলো থেকে অনায়াসে ডোমেইন হোষ্টিং কিনতে পারেন । কেননা এই লাইসেন্সগুলো তারাই ইস্যু করে থাকবে যারা পার্মানেন্ট ভালো সার্ভিস দিতে বিজনেস করতে এসেছে । আর যাদের নেই তাদের মনে করবেন মুখে মিষ্টি কথা বললেও মুলত তাদের বিজনেস করতে হয় গ্রাহক প্রতারণা করতে এসেছে ।

তো আজ এ পর্যন্তই ।
ভালো থাকুন সবাই

The post কম দামে ডোমেইন হোষ্টিং কিনে প্রতারিত হচ্ছেন না তো ? জেনে নিন ডোমেইন হোষ্টিং কেনার আগে করণীয় appeared first on Trickbd.com.



source https://trickbd.com/web-development/707911

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার...

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক। প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই। ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে। ১.কার্ডের নাম্বার ২. এক্সপাইরি ডেট ৩. সিকিউরিটি নাম্বার তাহলে শুরু করা যাক : ১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি। এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম। BIN YOUTUBE | BIN: 511114211037xxxx | FECHA: 05/25 | CVV: rnd | IP: INDIA ২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব। (এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।) এরপর সব কপি করে নিবেন। ৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা...